31 C
আবহাওয়া
৫:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » শরীরে আগুন দেয়া সেই ছাত্রলীগ নেতার মৃত্যু

শরীরে আগুন দেয়া সেই ছাত্রলীগ নেতার মৃত্যু

আনিস

বিএনএ ডেস্ক, ঢাকা: রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা ছাত্রলীগের সাবেক নেতা গাজী আনিস মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

মঙ্গলবার (৫ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

এর আগে সোমবার (৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আত্মহত্যার চেষ্টা করেন আনিস।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, দগ্ধ কাজী আনিসের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

প্রসাধনী সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি হ্যানোলাক্সে বিনিয়োগ করা টাকা ফেরত না পেয়ে হতাশায় নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা ছাত্রলীগের সাবেক নেতা গাজী আনিস। প্রায় সোয়া কোটি পাওনা টাকা না পেয়ে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দেন তিনি। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী থানার পান্টি গ্রামে।

আগুন দেওয়ার পরই প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকরা দ্রুত আগুন নেভান। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী