37.8 C
আবহাওয়া
২:১৯ অপরাহ্ণ - জুন ৫, ২০২৬
Bnanews24.com
Home » মিরপুরে পূরবী সুপার মার্কেটে আগুন

মিরপুরে পূরবী সুপার মার্কেটে আগুন


বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) সকালে বাজারটির নিচতলায় এ আগুন লাগে। বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাফি আল ফারুক জানিয়েছেন, সকাল ৯টা ১৮ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। ৯টা ২৮ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন, পূরবী মার্কেটের নিচতলায় আগুন লাগে। কোন দোকানে আগুন লেগেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। আগুন নির্বাপণের পর বিস্তারিত জানানো যাবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ