30 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বকশীগঞ্জে নদী থেকে স্কুল ছাত্রের গলিত মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে নদী থেকে স্কুল ছাত্রের গলিত মরদেহ উদ্ধার


বিএনএ,জামালপুর ।।জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ ব্রম্মপুত্র নদ থেকে রুবেল মিয়া নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার(৪জুন) দিবাগত রাত ৮ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রুবেল মিয়া দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ী দেওয়ানগঞ্জ উপজেলার ভাঙ্গার গ্রামে। তার বাবার নাম দেলোয়ার মিয়া।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, রুবেল মিয়ার মরদেহ মাইছানিরচর গ্রামে ব্রম্মপুত্র নদে ভাসমান অবস্থায় ছিলো। মরদেহ দেখে স্থানীয় জনসাধারণ বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ অজ্ঞাত হিসেবে ভাসমান মরদেহটি উদ্ধার করে। ঘটনা জানাজানি হলে মরদেহের পরিচয় মিলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মহব্বত কবীর জানান, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে রুবেল মিয়া ( ১৬) নিজ বাড়ী থেকে গত ২ জুন রাতে নিখোঁজ হয়। রুবেলের পরিবার নিখোঁজের বিষয়টি দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করেন। বিষয়টি নিয়ে মাঠে নামে পুলিশ।পরে নিখোঁজের ৪৮ ঘন্টা পর ৪ জুন শনিবার দিবাগত রাত ৮ টায় প্রতিবেশী বকশীগঞ্জ উপজেলার মাইছেনির চরের ব্রহ্মপুত্র নদ থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে ।

দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, মরদেহ গলে গেছে। তাই প্রাথমিকভাবে কিছু বুঝা যায়নি । ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।

বিএনএ/ এম শাহীন আল আমীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের