25 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

বিএনএ, ঢাকা: প্রশাসনের আশ্বাসে জামালপুরে ৩১ ঘণ্টা পর গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি ও বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এতে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।

সাখাওয়াত হোসেন বলেন, জেলা প্রশাসন বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সঙ্গে মঙ্গলবার রাতে সার্কিট হাউজে বৈঠক করেন। বৈঠকে সব পক্ষ জনস্বার্থে একমত হওয়ায় রাত ৯টা থেকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেয়া ৬ দফা এবং বাস সার্ভিস সংস্কারসহ বিভিন্ন দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, রাজিব সার্ভিসের বাস বন্ধ এবং বাস সার্ভিস সংস্কারসহ ৬ দফা দাবিতে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তাদের দাবি অযৌক্তিক উল্লেখ করে গত সোমবার থেকে বাস চলাচল বন্ধ করে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

উল্লেখ্য, গত রোববার জামালপুর-ময়মনসিংহ মহা সড়কের ছোট জয়রামপুরে রাজিব সার্ভিসের বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি পুড়িয়ে দেয়।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের