29 C
আবহাওয়া
৯:২৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতার বর-কনে

বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতার বর-কনে


বিএনএ ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-বাখরবা গ্রামের আব্দুল খালেকের ছেলে আল আমিন হচ্ছে বর আর কনে আসমা খাতুন কুষ্টিয়া জেলার ইবি থানার করিমপুর গ্রামের আকমল জোয়াদ্দারের মেয়ে। বিয়ের পর নববধু আসমা এসেছেন বরের বাড়ি শৈলকুপার চর-বাখরবা গ্রামে। বিয়ের পরদিন শনিবার বর-বউ আনানেয়াসহ অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে। নব দম্পতিকে দেখতে সকাল থেকেই বরের বাড়িতে ভিড় করছে মানুষ। অনেকে উপহার দিচ্ছেন তাদের।

আল আমিনের বাবা আব্দুল খালেক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার ৫ ছেলে ১ মেয়ের মধ্যে আল-আমিন সবার ছোট ।

তিনি জানান,‘ ছোট ছেলেকে বিয়ের জন্য অনেক চেষ্টা করেছি। এতদিন মেলেনি। এখন মিলেছে। এতে আমি ভীষণ খুশী। গ্রামের অনেক মানুষের দোয়া নিয়েছি।

আসমা খাতুনের বড় বোন শিউলী খাতুন জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার ইবি থানার করিমপুর গ্রামে। তার বাবা একজন কৃষক। তারা ৪ বোন ১ ভাই।

শিউলী জানান, ‘এই বোন কে বিয়ের জন্য পরিবারে একটা টেনশন ছিল, শেষ পর্যন্ত বোনকে বিয়ে দিতে পেরে পরিবারের সবাই খুশী হয়েছে। বোন কে তার স্বামীর পরিবারের সবাই হাসিমুখে মেনে নিয়েছে। আনন্দ উৎসব করেই ওদের বিয়ে সম্পন্ন হয়েছে’।

বিএনএ/ আতিক রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী