29 C
আবহাওয়া
৯:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ভেজাল মধুসহ গ্রেফতার তিন

ঝিনাইদহে ভেজাল মধুসহ গ্রেফতার তিন

ঝিনাইদহে ভেজাল মধুসহ গ্রেফতার তিন

বিএনএ, ঝিনাইদহঃ তারা পাহাড়ি জনপদের অধিবাসি। চেহারার সঙ্গে মিল থাকায় তারা ঝিনাইদহে আস্তানা গেড়ে পাহাড়ি মধু বলে ভেজাল মধু উৎপাদন করছিল। ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার দীর্ঘদিন ধরে একটি ভাড়া বাসায় এই কারবার চালিয়ে আসছিল বান্দরবন ও কক্সবাজারের তিন যুবক।ঝিনাইদহের গোয়েন্দা পুলিশ তাদের পিছু নেয়।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিপুল পরিমাণ ভেজাল মধুসহ তিনজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মংচাইন তংচংগ্যার ছেলে প্রদীপ তংচংগ্যা, কক্সবাজারের টেকনাফ উপজেলার ক্যয়জছিং চাকমার ছেলে মংলাইগ্য চাকমা ও একই এলাকার মংম্যাচিং চাকমার ছেলে আংলাচিং চাকমা।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) শাহীন উদ্দীন জানান, একটি চক্র পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে ঝিনাইদহে এসে রং ও চিনির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করে আসছিল। এই ভেজাল মধু জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ি মধু নামে উচ্চ মূল্যে বিক্রি করত। রোববার গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল মধু তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদেরকে বিপুল পরিমাণ ভেজাল মধুসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী