29 C
আবহাওয়া
৯:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ

বিএনএ, ঝিনাইদহঃ আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।  শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার সুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ও আলম হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। শনিবার সন্ধ্যায় ওই গ্রামের একটি চায়ের দোকানে দু’পক্ষের সমর্থকদের বাক-বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে গভীর রাত পর্যন্ত দফায় দফায় উভয় গ্রুপের অন্তত ৭ টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। সংঘর্ষে মনিরুল ইসলাম, উজ্জল হোসেন, জাহিদুল ইসলাম, নাসির উদ্দীন, জাহাঙ্গীর হোসেন ও ছবদুল হোসেনের বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী