25 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নিপাহ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা নেই: স্বাস্থ্যমন্ত্রী

নিপাহ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা নেই: স্বাস্থ্যমন্ত্রী

নিপাহ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা নেই

বিএনএ: নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের কোনো চিকিৎসা নেই। এ কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে মানিকগঞ্জ বালক উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, ‘নিপাহ ভাইরাস একটি মারাত্মক ভাইরাস। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যু হার ৭৫ শতাংশ। নিপাহ ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই, কোনো ওষুধ নাই এবং কোনো চিকিৎসাও নাই। কাজেই সবাইকে সাবধানে থাকতে হবে। বলেন, বাঁদুড় খেজুরের রস খায়, বিভিন্ন কাঁচা-পাকা ফলের ওপর বসে থাকে। মানুষ সেসব খেজুরের রস ও ফল খেয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়।

মন্ত্রী জানান, দেশে নিপাহ ভাইরাসে এ পর্যন্ত আটজন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে তার মধ্যে মারা গেছেন পাঁচজন। নিপাহ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ২০ বেড ও বক্ষব্যাধি হাসপাতালে ৫টি বেড তৈরি করা হয়েছে।

বিজয় মেলার উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের