32 C
আবহাওয়া
৪:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের মুক্তি চায় বাইডেন

অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের মুক্তি চায় বাইডেন


বিএনএ, বিশ্ব ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে আটক অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া সেনাবাহিনীকে ‘ক্ষমতা ত্যাগ’ করারও আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসিডেন্ট বাইডেন তার প্রথম বৈদেশিক নীতির ভাষণে এ আহ্বান জানিয়েছেন।

বৈদেশিক নীতির ভাষণে বাইডেন বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না যে, গণতন্ত্রে কখনোই জোর করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই করা সম্ভব নয়। সেই সঙ্গে বিশ্বাসযোগ্য নির্বাচনের ফলাফলকে মুছে ফেলার চেষ্টা করা উচিত নয়।

তিনি আরও বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী যে ক্ষমতা দখল করেছে তা ছেড়ে দিতে হবে। সেই সঙ্গে সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে এবং সহিংসতা থেকে বিরত থাকতে হবে। এছাড়া সামরিক অভ্যুত্থানে আটক অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের মুক্তি দিতে হবে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত