25 C
আবহাওয়া
১২:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

ইয়াবাসহ গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আনোয়ারা থানার কালাবিবির দিঘী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার বেলপাড়া এলাকার আব্দুল মজিদ (২৫) ও মো. সাইফুল (২৪)।

আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  এ সময় তাদের প্রাইভেটকারে অতিরিক্ত চাকার ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে বলে তিনি জানান।

বিএনএননিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!