27 C
আবহাওয়া
১০:০২ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চবির শাটল ট্রেনে দুই পা কেটে আছিয়ার মৃত্যু

চবির শাটল ট্রেনে দুই পা কেটে আছিয়ার মৃত্যু

চবির শাটল ট্রেনে দুই পা কেটে আছিয়ার মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে আছিয়া খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সোয়া আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে দুপুর আনুমানিক সাড়ে ৩ টার দিকে মুরাদপুরের পাশে তালতলা এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের নিচে কাটা পড়ে দুই পা হারান ওই মহিলা। পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ষোলশহর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে শাটল ট্রেনে কাটা পড়া সেই মহিলা মারা গেছেন। ময়নাতদন্ত শেষ হলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!