29 C
আবহাওয়া
১০:৩০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে জাতীয় সংবিধান দিবস পালিত

ঝিনাইদহে জাতীয় সংবিধান দিবস পালিত

ঝিনাইদহে জাতীয় সংবিধান দিবস পালিত

বিএনএ ঝিনাইদহঃ ঝিনাইদহে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার(৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সরকারি কৌসুলী বিকাশ কুমার ঘোষ, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জু ও এ্যাড. সালমা ইয়াছমিন বক্তব্য রাখেন।

বক্তারা দেশের মানুষের অধিকার বাস্তবায়নে সর্বস্তরে সংবিধানের সঠিক চর্চা ও জনগণকে সংবিধান সম্পর্কে ধারণা দেওয়ার আহবান জানান।

বিএনএ/ আতিক রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের