25 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

জামালপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩


জামালপুর পৌর শহরের ত্রিমোড়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতাসহ তিনজন নিহত হয়েছেন৷ শুক্রবার সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের টিউবওয়েলপাড় ত্রিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলটিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সদর উপজেলার জামায়াতে ইসলামীর জামালপুর সদর উপজেলার মুহতারাম নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান (৫৫), অটোরিকশাচালক মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাশহাটিয়া গ্রামের বাসিন্দা রুকন মাহমুদ (৪৫) ও একই ইউনিয়নের শেখসাদী গ্রামের মৃত আ. সোবহানের ছেলে আ. মালেক (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের টিউবওয়েলপাড় কেন্দুয়া কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিল অটোরিকশা। এসময় পেছন থেকে জামালপুরমুখী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক।

এসময় আহত হন চারজন। তাদের মধ্যে মাদ্রাসা শিক্ষককে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে জামালপুর সদর হাসপাতালে নিলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন আছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পেয়েছি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি দুজন হাসপাতালে মারা গেছে। তাদের মরদেহ আনার জন্য কাজ চলছে।’

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের