27 C
আবহাওয়া
১০:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহের চাকলাপাড়ায় যুবক খুন

ঝিনাইদহের চাকলাপাড়ায় যুবক খুন

খুন

বিএনএ ঝিনাইদহঃঝিনাইদহ শহরের চাকলা পাড়ায় সুবীর কুমার দাস (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।সোমবার(২ অক্টোবর) দিনগত রাত একটার দিকে চাকলাপাড়ার মির্জা মহলের সামনে এই ঘটনা ঘটে। হামলায় নিহতের র পিতা সত্য পদ দাস, মা শিখা রানী দাস ও ভাই খোকন দাশও আহত হন। হামলার সময় স্থানীয় জনতা চাকলা পাড়ার বিমল দাসের ছেলে মিঠুন দাসকে গণপিটুনি দেয়।

এলাকাবাসী জানায়, জায়গা জমি নিয়ে হামলাকারী মিথুন দাশের পিতার সাথে নিহতের বিরোধ চলে আসছিল। সোমবার দিন গত রাতে সপরিবারে পূজা দেখে বাড়ি ফেরার সময় সুবীর কুমার দাসের উপর হামলা চালানো হয়। রাত ১ টার দিকে আহত সুবীর দাস কে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আবু বকর সিদ্দীক এ খবর নিশ্চিত করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

বিএনএ/ আতিক রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের