32 C
আবহাওয়া
৩:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২,২০০ ছাড়িয়েছে

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২,২০০ ছাড়িয়েছে


বিএনএ, বিশ্বডেস্ক : তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত রোববারের ৬ মাত্রার ভূমিকম্পের ঘটনায় আজ বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) পর্যন্ত ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

আফগানিস্তানের কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার তালেবান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ভূমিকম্পের ঘটনায় মোট ২ হাজার ২১৭ জন নিহত এবং প্রায় ৪ হাজার মানুষ আহত হয়েছে।

হতাহতের বেশিরভাগই পাকিস্তান সীমান্তের কাছে পার্বত্য কুনার প্রদেশের। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

গত ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এটি আফগানিস্তানের সাম্প্রতিক সময়ে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পগুলোর একটি। এ ঘটনায় কুনার ও নানগারহার প্রদেশে অগণিত বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত