27 C
আবহাওয়া
১১:২৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে স্থগিত থাকা পৌরসভার নির্বাচনী হুইসেল বেঁজে উঠলো

ঝিনাইদহে স্থগিত থাকা পৌরসভার নির্বাচনী হুইসেল বেঁজে উঠলো

ঝিনাইদহে স্থগিত থাকা পৌরসভার নির্বাচনী হুইসেল বেঁজে উঠলো

বিএনএ, ঝিনাইদহঃ স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভার নির্বাচনী হুইসেল আবার বেঁজে উঠেছে। মামলা জটিলতা ও দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে দুই মাস ২৫ দিন পর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ সেপ্টেম্বর।

রোববার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদ্বন্দী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. আহসান হাবিব খান। নতুন তারিখ ঘোষণার পরপর আবারো সরব হয়ে উঠেছে পৌর নির্বাচনের পরিবেশ।

রোববার সকাল থেকেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জনসংযোগ করতে দেখা গেছে। পাড়া মহল্লায় দল বেধে প্রচারাভিযান চালানোর পাশাপাশি পোষ্টার ও মাইকিং বের করা হয়েছে। তবে প্রথম দিকের মতো তেমন আমেজ নেই। দীর্ঘদিন নির্বাচন স্থগিত থাকার কারণে ভোটাররা অনেকটা ঝিমিয়ে পড়েছে। এরই মধ্যে ভোটারদের মাঝে ভাঙ্গাগড়ার খেলা শুরু হয়েছে।

ভোটারদের অভিযোগ, দীর্ঘদিন ভোট বন্ধ থাকায় পৌরসেবার মান কমে এসেছে। নাগরিকরা ঠিকমতো সেবা পাচ্ছে না। নেই জবাবদিহীতা। রাস্তাঘাটের বেহালদশার পাশাপাশি ময়লা, আবর্জনা ও ড্রেনেজ ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে।

এদিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. আহসান হাবিব খান ঝিনাইদহ সফরকালে বলেন, ঝিনাইদহ পৌরসভার নির্বাচনের সকল প্রার্থীকে আচরণ বিধি সঠিক ভাবে মেনে চলতে হবে। আচরণ বিধি ভঙ্গের ঘটনা ঘটেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন সুন্দর সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটারেরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচন সুষ্ঠু করতে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটের দুই দিন আগে থেকেই দায়িত্ব পালন শুরু করবেন। সবকটি কেন্দ্রেই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

সভায় জেলা প্রশাসক মনিরা বেগম, ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এর আগে চলতি বছরের ১২ জুন একাধিক সংঘর্ষ, আচরন বিধি ভঙ্গসহ নানা কারণে সদর পৌর সভা নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল খালেকের প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। ফলে আইনি জটিলতায় স্থগিত হয়ে যায় ২০২২ সালের ১৫ জুন তারিখের ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক জানান, ঝিনাইদহ পৌরসভায় মোট ভোটার ৮২ হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৪৪৬ জন ও নারী ভোটার ৪২ হাজার ২৪৯ জন। ইভিএমে ভোট গ্রহণের জন্য ৪৭টি কেন্দ্র ও ২৬৫টি বুথ প্রস্তুত করা হচ্ছে।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের