30 C
আবহাওয়া
১:১৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আকাশসীমা খুলে দিল ইরান

আকাশসীমা খুলে দিল ইরান


বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতের পর আকাশসীমা পুনরায় চালু করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশসীমা ও বিমানবন্দর আবারও ফ্লাইট পরিচালনার জন্য খুলে দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে। এসব বিমানবন্দর সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে।

তবে ইসফাহান ও তাবরিজ বিমানবন্দর এখনো বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত হলেই ওই শহরগুলো থেকেও ফ্লাইট চলাচল শুরু হবে।

এর আগে, গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলার জবাবে আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় তেহরান। ইরানও পাল্টা প্রতিশোধ হিসেবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

দীর্ঘ ১২ দিনের সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
যুদ্ধবিরতির পর ধাপে ধাপে আকাশসীমা পুনরায় চালু করছে ইরান। ইতোমধ্যে পূর্বাঞ্চলের আকাশসীমা খুলে দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক আকাশপথে প্রবেশাধিকার সম্প্রসারণ করা হয়েছে বলেও জানিয়েছে দেশটি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত