26 C
আবহাওয়া
৫:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আজও হচ্ছে না চিন্ময়ের জামিন শুনানি

আজও হচ্ছে না চিন্ময়ের জামিন শুনানি

আজকেও হচ্ছে না চিন্ময়ের জামিন শুনানি

বিএনএ, ঢাকা: সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম. আই. ফারুকীর ইন্তেকালে তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ রোববার (৪ মে) সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম আংশিকভাবে স্থগিত রাখা হয়েছে। ফলে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আজকের শুনানি হচ্ছে না।

রোববার (৪ মে) সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন আপিল বিভাগের বিচারিক কার্যক্রম সকাল ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। এরপর সুপ্রিম কোর্টের সকল বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি এম. আই. ফারুকী (সিনিয়র আইনজীবী এবং অ্যাডভোকেট রোল নম্বর-৭) এর মৃত্যুতে প্রধান বিচারপতি গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। তার সম্মানে এবং প্রধান বিচারপতির নির্দেশে এই কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

আজকের শুনানি হচ্ছে না বলে জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। দুপুর ১টার দিকে তিনি বলেন, এখনো যতটুকু জানি, আজকে হয়তো শুনানি বসবে না। আজ না বসলে আগামীকাল (সোমবার) বসতে পারে।

এদিকে জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বিচারপ্রার্থী ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে আদালত চত্বরে প্রবেশ করতে হচ্ছে। সকাল ১১টার দিকে ‘ছাত্রসমাজ’ আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে আইনজীবী আলিফ হত্যার বিচার ও চিন্ময়ের ফাঁসির দাবি জানান।

বিএনএনিউজ/ এএন/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের