30 C
আবহাওয়া
১২:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

বিএনএ, ঢাকা : করোনাভাইরাসের টিকা নিলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে একাধিক সূত্র নিশ্চিত করে জানান,  বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে প্রধানমন্ত্রী  টিকা নেন। তিনি ভালো আছেন।

এর আগে প্রধানমন্ত্রী সবাইকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান এবং গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) দেশে আরও তিন কোটি ডোজ টিকা আনার নির্দেশনা দেন।

প্রসঙ্গত, গত বছর ৫ নভেম্বর বাংলাদেশ সরকার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি এবং ভারতের সেরাম ইন্সটিটিউটে উৎপাদিত কোভিশিল্ড-এর ৩ কোটি ডোজ টিকা আনার বিষয়ে চুক্তি করে। দেশে এ টিকা সরবরাহ করছে বেক্সিমকো ফার্মা। ইতোমধ্যে দুই দফায় কোভিশিল্ডের ৭০ লাখ টিকা দেশে এসেছে, সঙ্গে এসেছে ভারত সরকারের উপহার দেওয়া আরও ২০ লাখ টিকা। গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে শনিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ২৯ লাখ ৮৪ হাজার ৭৭৩ জন মানুষ।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত