26 C
আবহাওয়া
৫:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৪২ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে ৪২ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে ৪২ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় বিভিন্ন মামলার আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ জানুয়ারি) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ৪২ জনের মধ্যে ১৬ জন আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পদে আছেন। তারা হলেন- নগরীর জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের দুই নম্বর ইউনিটের প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুমান (৩০), নগর ছাত্রলীগের সহ-সম্পাদক জহির উদ্দিন (৪৭), উপছাত্র বিষয়ক সম্পাদক আবির সেনগুপ্ত (৩০), হকার্স লীগের স্টেশন রোড ইউনিটের সভাপতি অনিক সেন গুপ্ত (৩০), একই সংগঠনের কবির (৪০), তানভীর রহমান নওশাদ (৩২), আলী আকবর (৪৭), রেজাউল করিম (৬১), মোহাম্মদ ফারুক (৫৫), ইকবাল হোসেন (৩৪), আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু (৩০), নগরীর পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নওয়াব আলী (৫৫), একই ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম (২৫), সৈয়দ মো. ওবায়েদ (৩৪), মো. আলমগীর (৩৪) এবং কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান (৩৫)।

এ ছাড়াও গ্রেপ্তার অন্যরা হলেন- মামনুর রশিদ মামুন (৩৬), তারিকুল ইসলাম (২৬), আশেকুল আলম আশিক (৩৮), মোহাম্মদ এরশাদ (৪৫), ইরাত শরীফ বিজয় (২৪), আব্দুল আজিম অপু (২৪), ইয়াছিন আরাফাত (৩৪), এস এম নাজমুল আলম শুভ (৩১), আসরাফ উদ্দিন সাদমান (১৯), সাজেদা বেগম (৪৩), ইশতিয়াক মুন্না (৩৫), ইলিয়াছ (৫১), মজনু (৫৩), রাজীব দে (৩৮), আদিত্য পাল (২৮), সাইদ ইমতিয়াজ সানি (৩০), আহমদ আলী (৫৪), শাহারিয়ার শাওন (২৮), আব্দুল হান্নান হিরা (৫৩), মাসুদ রানা (৪৬), মেহেদী হাসান (২৩), ফরহাদ (২৮), আহম্মদ আলী (৩৯), মো. সোহাগ (৩৪) এবং সাইফুল ইসলাম (৩০)।

উল্লেখ্য, রোববার (২ ফেব্রুয়ারি) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সদরঘাট থানা-পুলিশ ছাত্রলীগের ২৯ কর্মীকে গ্রেপ্তার করেছিল।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের