30 C
আবহাওয়া
১১:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

বিএনএ, জামালপুর : জামালপুরের সরিষাবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে পিতা পুত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দ নগর গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত পিতার নাম ইনতাজ আলী(৬০) ও পুত্রের নাম ফিরোজ আলম (২২)। পল্লী বিদ্যুৎ এর সেচের লাইন থেকে ওই দুর্ঘটনায় পিতা পুত্রের মৃত্যু হয়।

জানা যায়, শুক্রবার জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দ নগর গ্রামে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো। ওই অবস্থায় দুপুর ১২টায় বাড়ির পাশের ধান ক্ষেতে নিজের সেচ পাম্পের ছেড়া তার মেরামত করতে যায় পুত্র ফিরোজ আলম। মেরামতের একপর্যায়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পরে যায় ফিরোজ আলম। ওই সময় পুত্র ফিরোজ আলমকে মাটিতে পড়ে থাকতে দেখে বাবা ইনতিয়াজ আলী তাকে তুলতে গেলে তিনিও তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ফলে ঘটনাস্থলেই বাবা ছেলের মৃত্যু হয়। স্থানীয়রা বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, ছেলেকে বাঁচাতে গিয়ে দুইজনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএ/শাহীন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত