26 C
আবহাওয়া
৫:৩৬ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ১৫৯ টন সরকারি চাল নিয়ে মেঘনায় ট্রলারডুবি

১৫৯ টন সরকারি চাল নিয়ে মেঘনায় ট্রলারডুবি


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে সরকারি ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে হাতিয়ার চানন্দি ইউনিয়নের ক্যারিংচরের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ ও পরিদর্শক একরাম উল্লাহ জানান, সকাল ৬টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে ৫০টি গ্যাস সিলিন্ডার ও ১৫৯ মেট্রিক টন সরকারি চাল নিয়ে ‘আল্লাহর দান’ ট্রলারটি হাতিয়ার নলচিরা ঘাটে যাচ্ছিল।

ট্রলারটি ক্যারিংচরের পাশ দিয়ে মেঘনা অতিক্রমকালে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজন মাঝিমাল্লাও নদীতে ডুবে যান। পরে সাঁতরে তারা তীরে উঠতে সক্ষম হন। খবর পেয়ে ঘটনাস্থলে নৌপুলিশের একটি দল গিয়েছে বলে জানান তিনি।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর