27 C
আবহাওয়া
৭:৪৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে সেনা অভ্যুত্থান ব্যর্থ দেখতে চায় জাতিসংঘ

মিয়ানমারে সেনা অভ্যুত্থান ব্যর্থ দেখতে চায় জাতিসংঘ

মিয়ানমারে সেনা অভ্যুত্থান ব্যর্থ চায় জাতিসংঘ

বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমারে সেনাবাহিনীর অভ্যুত্থান বিশ্ব সম্প্রদায়কে ব্যর্থ করে দেয়ার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি বলেন, অভ্যুত্থানকারীদের বুঝতে হবে এটি দেশ শাসনের কোনও উপায় নয়।বুধবার (০৩ ফেব্রুয়ারি)বিবিসি এক  প্রতিবেদনে এ তথ্য জানায়।

আন্তোনিও গুতেরেস আরও বলেন , মিয়ানমারের ওপর পর্যাপ্ত চাপ প্রয়োগ করে এই অভ্যুত্থানের ব্যর্থতা নিশ্চিত করার জন্য বিশ্ব সম্প্রদায়ের মূল ভূমিকা পালনকারী দেশগুলোকে সক্রিয় করতে সম্ভাব্য সবকিছুই করবো আমরা।

“নির্বাচনের ফল ও জনগণের ইচ্ছা উল্টে দেওয়া পুরোপুরি অগ্রহণযোগ্য। এটি দেশ শাসনের উপায় নয় আর এটি সামনে এগিয়ে যাওয়ারও কোনো পথ না, এটি মিয়ানমারের সামরিক বাহিনীকে বুঝিয়ে দেওয়া যাবে বলে আশা করছি আমি।”

এদিকে, চীনের ভেটোর কারণে আটকে গিয়েছে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ঘটনায় নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যৌথ বিবৃতি দিতে চীনের সমর্থন প্রয়োজন ছিল। কিন্তু চীন সমর্থন না দেওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যৌথ বিবৃতি দিতে পারেনি।

উল্লেখ্য, গত সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে অভ্যুত্থান ঘোষণা করে মিয়ানমার সেনাবাহিনী।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩