29 C
আবহাওয়া
৯:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিএনএ,ঝিনাইদহঃ  ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ সরকারি কেসি কলেজ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক খায়রুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহম্মেদ, সাবেক সভাপতি রানা হামিদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরান। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আব্দুল হাই বলেন, বাংলাদেশের উন্নয়নে সরকার যে চমক দেখিয়েছে তা মানুষ আজীবন মনে রাখবেন। যারা উন্নয়নে বিশ্বাসী নয়, তারাই দেশে জ্বালাও পোড়াও করে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী