33.1 C
আবহাওয়া
১১:০৮ পূর্বাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার

ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার

ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার

বিএনএ, কক্সবাজার: রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মহাসড়ক লাগোয়া স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের পাশের সুবিশাল খেলার মাঠেই নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার অর্থায়নে বাফুফের এ টেকনিক্যাল সেন্টার নির্মিত হচ্ছে।

এরই মধ্যে বাফুফে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে চাহিদা অনুযায়ী ১৯ দশমিক ১ একর জমি বরাদ্দ চেয়ে আবেদন করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রামু উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মো. সাজ্জাদ জাহিদ রাতুলকে নির্দেশ দিয়েছেন। বাফুফে সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, রামু সহকারী (ভূমি) কমিশনার মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রস্তাবিত মাঠটি পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে বাফুফে সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী বলেন, রামুর খুনিয়া পালংয়ে ইতঃপূর্বে পরিবেশবাদী সংগঠনের আপত্তির কারণে প্রস্তাবিত জায়গাটি বাতিল হয়ে যায়। পরবর্তী সময়ে সব অংশীজনের সঙ্গে কথা বলে রামুর রশিদ নগরের জায়গাটি চূড়ান্ত করা হয়েছে। এখানে ভালো একটি ফুটবল টেকনিক্যাল সেন্টার করা সম্ভব। প্রস্তাবিত জায়গা পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফের সহকারী ম্যানেজার তানভীর সিদ্দিকী, বিএসপিএ কক্সবাজার শাখার আহ্বায়ক, সাংবাদিক এম আর মাহবুব, ফুটবল সংগঠক হারুনর রশীদ, মাসুদ আলম, সরওয়ার রোমন, ছৈয়দ আলম, শেফায়েত মুন্না, ফাহিম প্রমুখ।

রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুল জানান, বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে প্রস্তাবিত জায়গাটি পরিদর্শন করেছি। টেকনিক্যাল বিষয়গুলো সমন্বয় করে সহসাই অগ্রগতি প্রতিবেদন দেওয়া হবে।

বাফুফের সূত্র জানায়, প্রস্তাবিত বাফুফে টেকনিক্যাল ফুটবল সেন্টার নির্মাণের জন্য ফিফা বাফুফেকে পর্যাপ্ত টাকা প্রদান করবে। প্রস্তাবিত বাফুফে টেকনিক্যাল সেন্টারে থাকবে পুরুষ-মহিলা পৃথক দুটি ডরমিটরি, জিমনেশিয়াম, সুইমিংপুল, দুটি খেলার মাঠ। এর মধ্যে একটি ন্যাচারাল, অন্যটি টার্ফের।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনতে দেবে না ভারত