30 C
আবহাওয়া
১:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মুখস্ত বিদ্যা চৌর্যবৃত্তির সমান: অধ্যাপক মীজানুর রহমান

মুখস্ত বিদ্যা চৌর্যবৃত্তির সমান: অধ্যাপক মীজানুর রহমান

মুখস্ত বিদ্যা চৌর্যবৃত্তির সমান অধ্যাপক মীজানুর রহমান

বিএনএ, ববি: মুখস্ত বিদ্যা চৌর্যবৃত্তির সমান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মীজানুর রহমান। শনিবার (২ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে একথা বলেন তিনি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্য চাকুরী পাওয়া নয়। নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা ও মানুষের জন্য কাজ করার লক্ষ্যে অর্জন করতে হবে উচ্চশিক্ষা। যেকোন বিষয়কে গভীর থেকে জানতে হবে। তোমদেরকে নিজেদের পরিপূর্ণ ইতিহাস জানতে হবে। কারণ যে ব্যক্তি নিজেদের ইতিহাস জানেনা সে একটি পাতার মত, পুরো গাছটি সম্পর্কে তার ধারণা নেই।”

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা) অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেয়রের সহধর্মিনী সমাজসেবিকা লুনা আব্দুল্লাহ। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের রিফাত হোসেন এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সামিহা নাছরিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রশাসনের কর্তাব্যক্তি, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

বিএনএনিউজ/ রবিউল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত