31 C
আবহাওয়া
৩:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৩, ২০২৬
Bnanews24.com
Home » পোশাকশ্রমিকের ‘ছদ্মবেশে’ নাশকতা: নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার

পোশাকশ্রমিকের ‘ছদ্মবেশে’ নাশকতা: নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার


বিএনএ, ঢাকা: রাজধানীতে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনে ‘ছদ্মবেশে’ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলী ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩৩ সদস্যকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা সৃষ্টির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য। তাঁরা পোশাকশ্রমিক না হয়েও সাধারণ শ্রমিকদের আন্দোলনে মিশে গিয়ে শিল্পাঞ্চলে ভাঙচুর ও পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

শ্রমিকদের দাবি নিয়ে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করলেও, রাজনৈতিক বহিরাগতদের ছদ্মবেশী তৎপরতায় শিল্পাঞ্চলের পরিস্থিতি পুরোপুরি শান্ত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
পোশাকশ্রমিকের ‘ছদ্মবেশে’ নাশকতা: নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, উত্তপ্ত আশুলিয়া এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল ২২৩ টাকা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর