24 C
আবহাওয়া
৬:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গু পরিস্থিতি, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১৯৪

ডেঙ্গু পরিস্থিতি, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১৯৪

ডেঙ্গু রোগী

বিএনএ ঢাকা: দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৯৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ১৪৩ জন ও দেশের বিভিন্ন জেলায় ৫১ জন রয়েছে।

রোববার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা ৯৫৫ জনে দাঁড়িয়েছে। বর্তমানে ঢাকার ৪৫টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৭৫৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ১৯৭ জন ভর্তি আছেন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ৭৪৪ জন  ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।তাদের মধ্যে ১৭ হাজার ৭২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৮ জন মারা গেছেন বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী