30 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কুবি সাংবাদিক ইকবালের বহিষ্কার আদেশ প্রত্যাহারের আহবান

কুবি সাংবাদিক ইকবালের বহিষ্কার আদেশ প্রত্যাহারের আহবান


বিএনএ, ববি: সংবাদ প্রকাশের জেরে দৈনিক যায়যায়দিন পত্রিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিনিধি ও কুবি সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক রুদ্র ইকবালকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।

বুধবার (২ আগস্ট) এক যৌথ বিবৃতিতে ববিসাস সভাপতি ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, জানা যায় গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে কুবি উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন দুর্নীতির বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন।

তিনি বলেন, “দেশে দুর্নীতি হচ্ছে বলেই উন্নতি হচ্ছে।” উপাচার্যের এমন বক্তব্য সংবাদে তুলে ধরায় বুধবার ইকবালকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উপাচার্য আরও বলেন, “অনেকেই বলে দেশে দুর্নীতির কারণে উন্নয়ন হচ্ছে না। কিন্তু আমি বলব উল্টো কথা। দেশে দুর্নীতি হচ্ছে বলেই উন্নতি হচ্ছে।” পরে উপাচার্যকে উদ্ধৃত করে দৈনিক যায়যায়দিন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন ইকবাল। সংবাদ প্রকাশের প্রেক্ষিতে ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ এনে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

বিবৃতিতে ববিসাসের সাংবাদিক নেতারা বলেন, কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে সম্পূর্ণ বিধিবহির্ভূতভাবে বহিষ্কারাদেশ দিয়েছে প্রশাসন। সাংবাদিকতার টুটি চেপে ধরতেই প্রশাসন এ ধরনের ন্যাক্কারজনক সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনার মাধ্যমে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। অবিলম্বে ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁর স্বাভাবিক শিক্ষাজীবন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ক্যাম্পাসে নিরাপদ সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট আহ্বান জানান নেতৃবৃন্দ।

বিএনএ/ রবিউল,ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত