32 C
আবহাওয়া
৩:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষ: আহত ৫

বোয়ালখালীতে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষ: আহত ৫

বোয়ালখালীতে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষ: আহত ৫

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাওলা ডিসি সড়কের কানুনগোপাড়া টেম্পু স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও অটোরিকশা যাত্রীরা জানান, অটোরিকশাটি সারোয়াতলী থেকে যাত্রী নিয়ে জোটপুকুর পাড় এলাকায় আসছিল। কানুনগোপাড়া টেম্পু স্টেশন এলাকায় পৌঁছলে নগর থেকে আসা লাশবাহী অ্যাম্বুলেন্সের সংর্ঘষ হয়। এতে চালকসহ অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে অটোরিকশা যাত্রী পটিয়া উপজেলার চাপড়া গ্রামের মৃদুল দের স্ত্রী গীতা দে (৫৫) নামের এক মহিলাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, অটোরিকশা যাত্রী গীতা দের ডান বাহুর হাড় ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত