32 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে বাসে তুলে গণধর্ষণ : গ্রেফতার ২

খাগড়াছড়িতে বাসে তুলে গণধর্ষণ : গ্রেফতার ২

খাগড়াছড়িতে বাসে তুলে গণধর্ষণ

বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে বাসে তুলে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ জুলাই) সকালে খাগড়াছড়ি শহরের বাস টার্মিনালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- খাগড়াছড়ি সদরের আলী আহমদের ছেলে কামাল মিজি ও হবিগঞ্জের মাধবপুরের মৃত আব্দুল হামিদের ছেলে গদি মিস্ত্রি রফিকুল ইসলাম। ধর্ষণের কাজে ব্যবহৃত দু’টি বাস জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত রাতে পরিবারের সাথে টেলিভিশন দেখা নিয়ে অভিমান করে জেলা সদরের গুগড়াছড়ির বাড়ি থেকে বেরিয়ে আসে ধর্ষণের শিকার কিশোরী। রাত ৩ টার দিকে বাস টার্মিনাল এলাকায় ওই কিশোরীকে জোরপূর্বক বাসে তুলে গণধর্ষণ করে গ্রেফতারকৃতরা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিম থানায় এসে অভিযোগ করার পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকদের গ্রেফতার করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত