28 C
আবহাওয়া
৫:৩১ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাঙ্গুনিয়ায় মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

রাঙ্গুনিয়ায় মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বিএনএ, চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাধন বড়ুয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের হরিহর-সারাশিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হন অটোরিকশার যাত্রী চুনচুনি বড়ুয়া (৬৫), বিদু বড়ুয়া (৬৪), পারভীন আক্তার (৫৫) ও মোটরসাইকেল চালক বখতেয়ার হোসেন (২১)। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পদুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সারাশিয়া এলাকায় সাবেরহাট থেকে রাজারহাট যাওয়ার পথে মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়ি দুটি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশার যাত্রী সাধন বড়ুয়ার মৃত্যু হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!