32 C
আবহাওয়া
৪:২৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গুইমারাতে সেনাবাহিনীর ঈদ উপহার

গুইমারাতে সেনাবাহিনীর ঈদ উপহার


বিএনএ, খাগড়াছড়ি : গুইমারাতে চারশত পঞ্চাশ  পরিবারের মানুষের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে  ঈদ উপহার প্রদান করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টায় শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে  ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, আলু, পিয়াজ, চিনি, তৈল, লবন, সেমাই, গুড়ো দুধ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার হিসেবে বিতরণ করেন, ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারোইসুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, বিএম, গুইমারা রিজিয়ন, গুইমারা উপজেলা জেলা চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা উপজেলা  নির্বাহী অফিসার রাজীব চৌধুরীসহ   গুইমারা রিজিয়নের সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান। পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য জনসাধারণকে আহবান জানান।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/ আনোয়ার হোসেন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত