26.9 C
আবহাওয়া
৬:৫৫ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি

রাজধানীতে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি


বিএনএ, ঢাকা: রাজধানীর  মানিকনগর এলাকায় তাজরীন খান আদ্রিতা নামেএক নারী ব্যাংকারের বাসায় চুরির ঘটনা ঘটেছে। তার বাসা থেকে ২৭ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা চুরি করেছে তারই আপন মামাতো ভাই সাদমান সাকিব সৌমিক (৩০)।

চুরির পর সেসব অলঙ্কার বিক্রি করেন মানিকনগরের ‘মায়মুনা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে। এ ঘটনায় মামলার পরে অভিযুক্ত সৌমিক ও চোরাই অলঙ্কার ক্রেতা দোকানী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে মুগদা থানা পুলিশ।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে যে কোনো সময়ে ভুক্তভোগী পরিবারটির বাসার আলমিরার ড্রয়ারে থাকা ১১ ভরি স্বর্ণালংকার চুরি করে সৌমিক। এসব অলঙ্কারের বাজারমূল্য আনুমানিক ২৭ লাখ টাকা। চুরি হওয়া অলঙ্কারের মধ্যে রয়েছে ৫ ভরি ওজনের পূর্ণ সেট, দুই ভরির ৩টি চেইন, এক ভরির ৩টি ব্রেসলেট, এক ভরির দুটি চুরি, এক ভরির ৪ জোরা স্বর্ণের কানের রিং রয়েছে। এছাড়া নগদ ১ লাখ ৭০ হাজার টাকা চুরি করেন। এ ঘটনায় সৌমিককে পারিবারিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরির কথা স্বীকার করে এবং চোরাই অলংকার মানিকনগরের মায়মুনা জুয়েলার্সে বিক্রির কথা স্বীকার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, চুরির ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) ও পরে মামালা করেন আদ্রিতা। এ ঘটনায় প্রথমে সৌমিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মায়মুনা জুয়েলার্সের মালিক সাদ্দাম হেসেনকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সোমবার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ