29 C
আবহাওয়া
১০:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে গোলাগুলি: তুমব্রুতে এসে লাগল অটোরিকশায়

মিয়ানমারে গোলাগুলি: তুমব্রুতে এসে লাগল অটোরিকশায়

মিয়ানমারে গোলাগুলি তুমব্রুতে এসে লাগল অটোরিকশায়

বিএনএ, ডেস্ক: মিয়ানমার থেকে ছোড়া গুলির আঘাতে একটি সিএনজিচালিত অটোরিকশার গ্লাস ফেটে গেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তুমব্রু উত্তরপাড়ার রাস্তায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, বিকেল ৩টার পর থেকে হঠাৎ করে ঘুমধুম তুমব্রু সীমান্তে ব্যাপক গোলাগুলির আওয়াজ শোনা যায়। এসময় ভয়ে স্থানীয়রা নিরাপদ আশ্রয়ে সরে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে গোলাগুলির এ ঘটনা। এসময় তুমব্রু উত্তরপাড়ায় রাস্তার পাশে দাঁড়ানো একটি সিএনজিচালিত অটোরিকশার ফ্রন্ট গ্লাসে গুলির আঘাত লাগলে গ্লাসটি ফেটে যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ বাড়ি ঘর থেকে বের হচ্ছেন না। অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।

এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, বিকেল থেকে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার গ্লাসে গুলি লেগে গ্লাসটি ফেটে যায়। ৫টা পর্যন্ত এ গোলাগুলির ঘটনা চলমান ছিল। পরে বন্ধ হয়ে যায়।

মিয়ানমারের জান্তাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের প্রভাবে গত ২২ জানুয়ারি থেকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু সীমান্ত এলকা উত্তপ্ত হয়ে ওঠে।

বিএনএনিউজ/ বিএম/এইচ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের