32 C
আবহাওয়া
৪:২৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গুইমারাতে ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

গুইমারাতে ইয়াবাসহ চার মাদক কারবারি আটক


বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির গুইমারা থেকে ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একচালা টিনের ঘর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুমন ত্রিপুড়া, নবী হোসেন, ইসলাম উদ্দিন ও বেল্লাল হোসেন। এসময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গুইমারা থারার ওসি আরিফুল আমিন জানান, কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সিগারেটের প্যাকেটে ইয়াবাগুলি লুকানো ছিল। আটককৃতরা ইয়াবা সেবনের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

বিএনএনিউজ/আনোয়ার হোসেন/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত