29 C
আবহাওয়া
৮:০০ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

কক্সবাজারে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 


বিএনএ, কক্সবাজার : কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তবে তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর নাম নিশাত বলে জানা গেছে।

পাশের ফ্ল্যাটের লোকজন জানান- পশ্চিম বাহারছড়া এলাকায় গফুর সওদাগরের মালিকানাধীন ভবনের ৪র্থ তলায় একমাস আগে ফ্ল্যাট ভাড়া নেন ওই নারী এনজিও কর্মী। তিনি একাই থাকতেন ফ্ল্যাটে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১১ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল