31 C
আবহাওয়া
৯:১৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » পকেটমার থেকে টাকা উদ্ধার করলো পুলিশ, যুবক আটক

পকেটমার থেকে টাকা উদ্ধার করলো পুলিশ, যুবক আটক

পোর্টল্যান্ড গ্রুপের স্টোররুমে চুরি, আটক ২

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের প্রর্বতক মোড়ে এক বাসযাত্রীর পকেট থেকে এক লাখ টাকা মেরে পালানোর সময় মো. সোহাগ শেখ নামের এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে ট্রাফিক পুলিশের সদস্যরা পকেটমারকে ধরে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ৩ নম্বর রোডের একটি বাসে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ট্রাফিক উত্তর বিভাগের সার্জেন্ট কবির হোসেন।

কবির হোসেন বলেন, সকাল ১১টার সময় প্রর্বতক মোড়ে দায়িত্ব পালন করছিলাম। এসময় একটি হিউম্যান হলার এসে থামলে, করিব আহমেদ নামের এক ব্যক্তি তার এক লাখ টাকা কেউ পকেট মেরে দিয়েছে বলে চিৎকার করছিল। পরে উপস্থিত দুই কনেস্টেবল সজল কুমার নাথ ও মো. হাবিবুল্লাহসহ বাসটি থামিয়ে এক এক করে যাত্রীদের চেকআপ শুরু করলে । অপর পাশে জানলা দিয়ে সোহাগ নেমে রিকশা করে পালানোর সময় কনেস্টেবলরা তাকে ধরে ফেলে । ধরার পর তার কাছ থেকে টাকা জব্দ করে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।

ভিকটিম করিব আহমেদ বলেন , সোহাগ আমার পাশের সিটেই বসে আমার পকেট থেকে কৌশলে টাকাটা নিয়ে ফেলে। আমি মুরাদপুর থেকে বাসে করে রিয়াজুদ্দিন বাজার যাচ্ছিলাম। পরে ট্রাফিক পুলিশের সহযোগিতায় টাকাটা উদ্ধার করা হয়। এ বিষয়ে আমি তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেছি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম