25 C
আবহাওয়া
১০:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ৯২ শতাংশ

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ৯২ শতাংশ


বিএনএ, ঢাকা : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট আবেদনকারীর প্রায় ৯২ শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ৮ শতাংশ।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির যুগ্ম কো-অর্ডিনেটর ও চবির সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

সমাজবিজ্ঞান, আইন, শিক্ষা (ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ ব্যাতীত) এবং জীববিজ্ঞান অনুষদের দু’টি বিভাগ (ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং মনোবিদ্যা বিভাগ) নিয়ে গঠিত ‘ডি’ ইউনিটের ৮৪৯টি সাধারণ আসনের বিপরীতে আবেদন করেছিলে ৫১ হাজার ৫০৬ ভর্তিচ্ছু। পরীক্ষায় অংশ নিয়েছেন ৪৭ হাজার ৩৬২ জন। অর্থাৎ পরীক্ষায় অংশ নিয়েছেন এই ইউনিটে মোট আবেদনকারীর প্রায় ৯২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৪৪ জন।

এদিন বেলা ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২টা ১৫ মিনিটে। গত বছরের মতো এবারও একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা অঞ্চল (ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কলেজসমূহ) এবং রাজশাহী অঞ্চল (রাজশাহী বিশ্ববিদ্যালয়) কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কলেজ) ২৩ হাজার ৩৭১ জন চূড়ান্ত আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ২১ হাজার ৭৭ জন (৯০ দশমিক ২০ শতাংশ)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০ হাজার ৫৪৩ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৯ হাজার ২২২ জন (৯৩ দশমিক ৫৭ শতাংশ)। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫৯২ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৬৯ জন (৯৩ দশমিক ১১ শতাংশ)।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী গতকাল ২ জানুয়ারি চবির ’এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর আগামী ৫ জানুয়ারি ’ডি-১’ উপ-ইউনিট, ৭ জানুয়ারি ‘বি-১’ উপ-ইউনিট, ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার দিনগুলোতে শাটল ট্রেনের শিডিউল বাড়ানো হয়েছে। এ দিনগুলোতে চট্টগ্রাম নগরীর বটতলী স্টেশন থেকে সকাল ৭টা, ৭টা ১৫ মিনিট, ৯টা ২০ মিনিট (ষোলশহর থেকে), ৯টা ৫০ মিনিট (ষোলশহর থেকে), দুপুর ২টা ৫০ মিনিট, ৩টা ৫০ মিনিট এবং রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসবে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্টেশন থেকে সকাল ৮টা ২০ মিনিট (ষোলশহর পর্যন্ত), ৮টা ২৫ মিনিট (ষোলশহর পর্যন্ত), দুপুর দেড়টা, আড়াইটা, বিকেল ৪টা, সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টায় নগরের বটতলীর উদ্দেশে শাটল ট্রেনটি ছেড়ে যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের