25 C
আবহাওয়া
১২:০৩ অপরাহ্ণ - মে ১, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু


বিএনএ ঢাকা:সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ জন ডেঙ্গুরোগী।মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৬ জন এবং শনাক্ত রোগী বেড়ে ৯৫ হাজার ৫৭৭ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ