20 C
আবহাওয়া
৫:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিজয় দিবসে সারা দেশের মানুষকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী

বিজয় দিবসে সারা দেশের মানুষকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিএনএ, ঢাকা: এবারের মহান বিজয় দিবসে দেশব্যাপী শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তবে সেটি ঠিক কী ধরনের শপথ তা জানানো হয়নি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সচিবালয়ে দুটি সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ দুই সভা অনুষ্ঠিত হয়।

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‌‘১৬ ডিসেম্বরের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে সারা দেশে একটা শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। সেখানে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। তারপর সাড়ে ৫টা থেকে আলোচনা সভা শুরু হবে।’

কী শপথ হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে পরে আপনাদেরকে বিস্তারিত জানাব।’

বিজয় দিবসের দিনের আলোচনা সভায় ভারতের রাষ্ট্রপতি যোগদান করবেন বলেও জানান কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও থাকবেন। বিজয়ের সুবর্ণজয়ন্তীর সঙ্গে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি। দুটোর সমন্বয়ে যাতে সুন্দরভাবে অনুষ্ঠান হয়, সে প্রস্তুতি নেওয়া হয়েছে।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা