27 C
আবহাওয়া
১১:১৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শিপইয়ার্ডে লোহার আঘাতে শ্রমিকের মৃত্যু

শিপইয়ার্ডে লোহার আঘাতে শ্রমিকের মৃত্যু

শিপইয়ার্ডে লোহার আঘাতে শ্রমিকের মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে লোহার আঘাতে মো. মনির (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর সাগর উপকূলে এনবি শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মনির সলিমপুর গ্রামের মৃত মনছুর আহমেদের ছেলে।

এন বি শিপব্রেকিং ইয়ার্ডের সত্বাধিকারী মো. তছলিম উদ্দিন বলেন, সকালে ইয়ার্ডে কাজ করার সময় মাথায় লোহার আঘাত পান। আমরা সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠায়। কিন্তু সেখানে তিনি মারা যান।

সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলার সলিমপুর সাগর উপকূলে অবস্থিত এনবি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় অসতর্কতাবশত মাথায় আঘাত পান শ্রমিক মো. মনির।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের