30 C
আবহাওয়া
১১:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সাজেকে আগুনে পুড়লো তিন রিসোর্ট

সাজেকে আগুনে পুড়লো তিন রিসোর্ট

সাজেকে আগুনে পুড়লো তিন রিসোর্ট

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে মধ্যরাতের আগুনে তিনটি রিসোর্ট, একটি রেস্টুরেন্ট ও একটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে। এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। রিসোর্টগুলো থাকা ৫৬ জন পর্যটক ছিলেন। সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৩টায় অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে অবকাশ রিসোর্ট, সাজেক ইকোভ্যালি রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেস্তোরাঁ, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্ট পুড়ে যায়। সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দীঘিনালা ফায়ার সার্ভিস।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফুল ইসলাম জানান, সাজেকে মধ্যরাতের আগুনে ৩টি রিসোর্ট ও একটি রেস্টুরেন্ট এবং একটি বসতঘর পুড়ে গেছে। আইনশৃঙ্খলাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতাই দীঘিনালা ফায়ারসার্ভিস আগুন ভোরে নিয়ন্ত্রণে আনে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত