31 C
আবহাওয়া
৬:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক মুখ্য সচিবের বিরুদ্ধে মামলা

সাবেক মুখ্য সচিবের বিরুদ্ধে মামলা

সাবেক মুখ্য সচিবের বিরুদ্ধে মামলা

বিএনএ,জামালপুর: জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক মুখ্য সচিব ও জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ আওয়ামী লীগের ১০ নেতার বিরুদ্ধে অস্ত্র মামলা করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) জামালপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি শাহাদত হোসেন সাগর বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন।

শনিবার (২ নভেম্বর) সকালে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন, জামালপুর শহরের বেলটিয়া এলাকার সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি, পাথালিয়া এলাকার আব্দুর রহিমের ছেলে রেজুয়ান রাজন, মেলান্দহ উপজেলার চরশুকনা গ্রামের মোকলেছুর রহমান, একই এলাকার মুকলেছুর রহমানের ছেলে সাইফুল্লা ইসলাম ও পৌর শহরের পাথালিয়া এলাকার সাকিবুল আহসান। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

বিএনএনিউজ / আরএস/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী