31 C
আবহাওয়া
৩:১১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সিরাজগঞ্জ-৬ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সিরাজগঞ্জ-৬ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সিরাজগঞ্জ-৬ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বিএনএ ডেস্ক: সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচন ও ৯টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল আটটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই ভোটারদের কেন্দ্রে আসতে দেখা গেছে। এখানকার সবক’টি কেন্দ্রে  ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট হচ্ছে।

উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ প্রার্থীসহ তিনজন। এদের মধ্যে আওয়ামী লীগের মেরিনা জাহান, জাতীয় পার্টির মোক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন হুমায়ুন কবির।

গত ২ সেপ্টেম্বর এই আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যু হয়। এরপর  আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিকে দেশের নয়টি পৌরসভা, কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ ও প্রার্থীর মৃত্যুতে স্থগিত কয়েকটি ইউনিয়ন পরিষদেরও ভোট হচ্ছে।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে টহল দিচ্ছে বিজিবি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী