30 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় সরকার ও আ.লীগ প্রস্তুত: কাদের

অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় সরকার ও আ.লীগ প্রস্তুত: কাদের

ওবায়দুল কাদের

বিএনএ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় সরকার ও আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২ অক্টোবর) সকালে রামকৃষ্ণ মিশনে দেবী ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, সহিংসতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী এবার অনেক শক্তিশালী অবস্থায় রয়েছে। গতবারের ঘটনা ছিল দুর্ভাগ্যজনক; সতর্কতারও কিছুটা অভাব ছিল। কোথাও-কোথাও রাজনৈতিকভাবেও কিছুটা অসতর্ক অবস্থায় ছিল আওয়ামী লীগ।

তিনি বলেন, দশমী পর্যন্ত সুষ্ঠুভাবে সনাতন ধর্মাবলম্বীরা যাতে পূজা উদযাপন করতে পারেন সে ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলগুলোকেও আহ্বান জানান ওবায়দুল কাদের।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের