32 C
আবহাওয়া
৩:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৪১১

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৪১১


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪১১ জনে দাঁড়িয়েছে। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা।

সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাতিদ বলেন, শুধু কুনার প্রদেশেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ভূমিকম্পে অন্তত ৩ হাজার ১২৪ জন আহত হয়েছেন এবং ধসে গেছে ৫ হাজার ৪০০টিরও বেশি ঘরবাড়ি।

৬ মাত্রার এই ভূমিকম্পের পর এখনো নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে। দুর্গম পার্বত্য এলাকায় রাস্তাঘাট ভেঙে যাওয়া ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধারকর্মী ও সহায়তাকারীরা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

ইউএস জিওলোজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে ও মাত্র আট কিলোমিটার ভূ-গভীরে। এ ধরনের অগভীর ভূমিকম্পে ধ্বংসযজ্ঞের মাত্রা সাধারণত বেশি হয়, বিশেষত আফগানিস্তানের অধিকাংশ মানুষ নিচু, কাঁচা ইটের ঘরে বসবাস করায়।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত