29 C
আবহাওয়া
১০:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বিএনএ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির পাশে খালে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটখাল ইউনিয়নের সাহেবনগর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলেন- একই গ্রামের জোবায়ের আহমেদের মেয়ে তাসমিয়া আহমেদ নিশাত (৫) ও মহিবুর রহমানের মেয়ে রাফিয়া তানহা (৪)।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান হাবিব এবং কাটখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাসমিয়া আহমেদ নিশাতের চাচা উবায়দুল হাসান কামরুল জানান, সকালে বাড়ির পাশে খেলা করছিল নিশাত ও তানহা। একপর্যায়ে বাড়ির পাশেই একটি খালে গোসল করতে নামে তারা। পরে খালের পানিতে ডুবেই মৃত্যু হয় তাদের। পানিতে প্রথম নিশাতের মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। নিশাতের মরদেহ উদ্ধার করতে খালে নেমে সেখানে রাফিয়া তানহার মরদেহ উদ্ধার করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের