29 C
আবহাওয়া
১:২৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » বৃষ্টিতে ভিজেই শিক্ষার্থীদের গণমিছিল

বৃষ্টিতে ভিজেই শিক্ষার্থীদের গণমিছিল


বিএনএ, ঢাকা : বৃষ্টিতে ভিজে গণমিছিল কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করে। বৃষ্টিতে ভিজে ভিজে মিছিল নিয়ে তারা রামপুরা ব্রিজ পার হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আসে।

মিছিলে আসা শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকার বারবার শিক্ষার্থীদের গ্রেফতার না করার প্রতিশ্রুতি দিলেও সেটা মানছে না আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার ও হয়রানি বন্ধ না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেইলি রোডে গ্রাফিতি, দেয়াল লিখন, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, প্রতিবাদী গানসহ ক্যাম্পাসে মশাল মিছিল করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত