26 C
আবহাওয়া
৬:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » স্বাস্থ্যবিধি না মানায় পথচারিকে ২৯০০ টাকা জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় পথচারিকে ২৯০০ টাকা জরিমানা

জরিমানা ভ্রাম্যমাণ আদালতে

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সরকার নির্দেশিত বিধিনিষেধ না মানায় এ অভিযানে ১৫ পথচারিকে ২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) চসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নগরীর কাজির দেউড়ি, চকবাজার, জিইসি মোড়, ষোলশহর, পলিটেকনিক মোড়, রুবি গেট, টেক্সটাইল মোড়, বায়েজিদ গেট, অক্সিজেন মোড়, বটতলী ও অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, অযথা বাইরে বের হওয়ায় ১৫ জনকে জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে চসিকের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের